• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত

তরুণদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ আবেদন কার্যক্রম শুরু

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) শুরু হওয়া এ আবেদনপ্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিস্তারিত

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের আশা প্রতিমন্ত্রীর

আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লোডশেডিং কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত

হ্যালোইন উৎসবের সময় যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গুলিবর্ষণে প্রাণহানি অন্তত ২৪ জনের

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে একের পর এক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব ঘটনা ঘটে।

বিস্তারিত

এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ, চার দিন গ্যাস সংকটে পড়তে পারে দেশ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকতে যাচ্ছে। এর ফলে সারা দেশে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিস্তারিত

শিক্ষার মান ও ফলাফল উন্নয়নে খারাপ ফল করা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত

পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আয়োজন

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও তীব্র অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ৬-৭ জন মন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিনের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত

সমুদ্রের তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চেয়েছেন স্পিকার

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের বিস্তার, মানবাধিকার সুরক্ষা, জুলাই সনদ এবং চলমান সংবিধান সংশোধন কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

বিস্তারিত

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত

পলায়ন ও অসদাচরণের ঘটনায় সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, সরকারি নির্দেশ অমান্য এবং অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আরেকজনকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বিস্তারিত