• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

লেবাননজুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৪ জন

লেবাননজুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এসময়ে আহত হয়েছেন আরও অনেকেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।

সোমবার লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে ইসরাইলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবলিয়াহ শহরে ইসরাইলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরাইলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।

২২ অক্টোবর ২০২৪, ১১:২৪এএম, ঢাকা-বাংলাদেশ।