• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি বিজয় দিবস উপলক্ষে

ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি বিজয় দিবস উপলক্ষে

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার ঢাকা মহানগর (ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ) ছাড়া দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর (ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি) ব্যতিরেকে দেশব্যাপী সকল জেলা ও মহানগরে আলোচনা সভা ও র‌্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো।

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।