শহীদ পরিবারের পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছেন, ‘শহীদ পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান, তখন আমাদের কঠিন দায়িত্ব পালনে আমরা অনেক বেশি শক্তি ও অনুপ্রেরণা পাই।’
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ছবিতে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান ও শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ পরিবারের সদস্যরা।’