• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

লিগ্যাল এইডে এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি ১.৬৭ লাখের বেশি মামলা

লিগ্যাল এইডে এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি ১.৬৭ লাখের বেশি মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ১ লাখ ৬৭ হাজার ৫৬৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে।

২০০৯ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে এডিআর-এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মোট ১ লাখ ৮৭ হাজার ৯৮৬ মামলায়। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৩৬১ জন উপকারভোগীর মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

০৩ নভেম্বর ২০২৫, ০৫:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।