• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডিজিটাল সুবিধা বাড়াতে ক্ষমতায় গেলে ফ্রি ইন্টারনেট দেবে বিএনপি: মাহদী আমিন

ডিজিটাল সুবিধা বাড়াতে ক্ষমতায় গেলে ফ্রি ইন্টারনেট দেবে বিএনপি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। সঙ্গে দলটি জনগণের ক্ষমতায়ন নিশ্চিতেও কাজ করবে বলে জানান তিনি। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।’

তিনি আরও জানান, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘যারা মেধাবী তাদের জন্য জুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এ বিষয়গুলো রেখেছেন।’ 

বাংলাদেশে পেপাল আনার দাবি বহুদিন ধরেই করে আসছেন ফ্রিল্যান্সাররা। বাংলাদেশে পেপাল আনতে এরই মধ্যে বিএনপি কাজ শুরু করেছে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে। 

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।