• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং মোকাবিলা কৌশল নিয়ে আলোচনার জন্য নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

১৬ জুন ২০২৬, ০৫:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।