পোশাক খাতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের নির্দেশ
দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে বিজিএমইএর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, পোশাক খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদল শিল্পের বিভিন্ন সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও রপ্তানিমুখী শিল্পের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পোশাক শিল্পের উন্নয়ন দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, শ্রম উপদেষ্টা এবং বিজিএমইএর ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।