• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

এলএনজি টার্মিনাল বন্ধে তীব্র গ্যাস সংকট

এলএনজি টার্মিনাল বন্ধে তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক

দেশে তীব্র গ্যাস সংকটে শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৈনিক ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ নেমে এসেছে ২২০ কোটি ঘনফুটে। এর প্রভাব পড়েছে রাজধানীসহ সারা দেশে।

অনেক শিল্পাঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতেও দীর্ঘ লাইন তৈরি হয়েছে। গ্যাস না পেয়ে বুধবার রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জ্বালানি বিভাগ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু করতে আরও দুই-একদিন লাগতে পারে। একই সঙ্গে নতুন টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি ও আমদানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়েছে।

২৩ জুলাই ২০২৬, ০৪:২০এএম, ঢাকা-বাংলাদেশ।