• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এ অভিযোগ করে।

চিফ প্রসিকিউটর কার্যালয়ের বাইরে আজাদি পার্টির নেতারা বলেন, দেশে হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের সময় সাবেক দুই রাষ্ট্রপতি নীরব ছিলেন। তাঁদের দাবি, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁরা এসব ঘটনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি। আজাদি পার্টির পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম ও খুনসহ বিভিন্ন ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রসংলাপ ফোরাম শুধু সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দেয়। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগে জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর হামলা, গুলিবর্ষণ, গুম ও নির্যাতনের ঘটনায় সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানান।

২৬ জুলাই ২০২৬, ১০:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।