• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্যাংকের পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।

বাকি পানি ফেলে দিয়ে ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে। অসুস্থদের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, পানি ঢালার সময় সদস্যরা সাদা ফেনা দেখতে পান। বিষয়টি গুরুত্ব না দিয়ে তাঁরা পানি পান করেন। পরে পানিতে বিষাক্ত গন্ধ পাওয়া যায় এবং কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে আসা পানিতে কোনো বিষাক্ত পদার্থ মিশে গেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২৬ জুলাই ২০২৬, ১০:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।