• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

লিটারে ১৯৯ থেকে বেড়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা

লিটারে ১৯৯ থেকে বেড়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৫ টাকা। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে খুচরা বাজারে ক্ষেত্রবিশেষে ভোজ্যতেলের দাম ও সরবরাহে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে।

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।