যানবাহনের চাপ কমেছে সাভার-আশুলিয়া সড়কে
০১:১৩পিএম, ১৫ জুন ২০২৪, শনিবার
ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ভোগান্তির পর ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।
বিস্তারিত১০:১৭এএম, ১৪ জুন ২০২৪, শুক্রবার
ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরেন মানুষ। সেজন্য অনেকে সারা রাত অপেক্ষা করেন ট্রেনের টিকিট কাটার জন্য কিংবা লঞ্চে ওঠেন জীবনের ঝুঁকি নিয়ে। ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে।
বিস্তারিত০১:০৮পিএম, ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। সবশেষ বুধবার (১২ জুন) মারা যান মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২) নামে দুই বাংলাদেশি। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায়। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী।
বিস্তারিত১২:৫৬পিএম, ১২ জুন ২০২৪, বুধবার
টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে রোগী বহনকারী স্পিডবোটকে লক্ষ্য করে আবারও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও চরম আতঙ্ক বিরাজ করছে দ্বীপজুড়ে। মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন যাত্রাকালে নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌঁছালে এ ঘটনা ঘটে। টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনাটি নাইক্ষ্যংদিয়া পয়েন্ট নামে পরিচিত। আর সেই নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাতনামা একটি অস্ত্রধারী গোষ্ঠী। গোষ্ঠীটি কোনোভাবেই টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার বা স্পিডবোট চলাচল করতে দিচ্ছে না।
বিস্তারিত০৪:১৮পিএম, ১১ জুন ২০২৪, মঙ্গলবার
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিক্ষুব্ধ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিস্তারিত