• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মহানবীর (সা.) আদর্শে ঐক্য ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী  উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন বিএনপির

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

ফ্যাসিবাদ প্রতিরোধে রোডম্যাপ তৈরির আহ্বান জানালেন আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে একটি রোডম্যাপ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিস্তারিত

সার নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, পর্যাপ্ত মজুত: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। কৃত্রিম সার সংকট তৈরি করে প্যানিক সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিস্তারিত

তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

বিস্তারিত

সব স্থানীয় সরকার অফিসের ছাদে সৌর প্যানেল বসানোর ঘোষণা: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল সরকারি অফিসের ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

বিস্তারিত

রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক এজেন্ডায় ধরে রাখতে কূটনৈতিক মিশনগুলোর প্রতিশ্রুতি

ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশন রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় চলমান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

বিস্তারিত

বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, মাইকিং করে সতর্ক করল দল

জয়পুরহাটের আক্কেলপুরে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার কথা বলে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ী বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ রয়েছে। গত রাতে বহিষ্কারের পর আজ সোমবার দলের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে তা জানানো হয়।

বিস্তারিত

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশে সবার অধিকার আছে: আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে কথা বলতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

বিস্তারিত