• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

যেসব হার্টের রিংয়ের দাম কমলো

ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে হঠাৎই বেড়ে যাওয়া ২৩ ধরনের স্টেন্টের (রিং) দাম অবশেষে কমানো হয়েছে। একইসঙ্গে রোগীদের স্বার্থে হাসপাতালগুলোকে হৃদরোগীদের জন্য ঘোষিত প্যাকেজে স্টেন্টের দাম উল্লেখ করে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিস্তারিত

সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ে সাঁড়াশি অভিযানের ঘোষণা

তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিস্তারিত

কুকি-চিনের সঙ্গে সব সংলাপ স্থগিত করল শান্তি কমিটি

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।

বিস্তারিত

চোখের সামনে মৃত্যু দেখেছিলাম, অভিনেত্রী সায়মা

বান্দরবানের থানচি উপজেলায় ‘নাদান’ সিনেমার শুটিংয়ে গিয়ে বিপাকে পড়ে অভিনেতা শ্যামল মাওলাসহ পুরো শুটিং ইউনিট। বুধবার (৩ এপ্রিল) দুপুরে শহরের সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী।

বিস্তারিত

মেট্রোরেলে চলাচলে দিতে হবে ভ্যাট

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আর বাড়ছে না। চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে।

বিস্তারিত

ঈদে বাড়তি ছুটির প্রস্তাব নাকচ, ছুটি পাচ্ছেন যত দিন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এরফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত

যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে— কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

বিস্তারিত

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলেন ছাত্রলীগ নেতা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট দায়ের করেন।

বিস্তারিত

দিল্লির বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই

টানা দুই জয়ে উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে জয়ের ছন্দ ধরে রাখার পর এবার অবশ্য প্রতিপক্ষের মাঠে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আজ (রোববার) বিশাখাপত্তমে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ধোনি-মুস্তাফিজরা। চলতি আসরে দুই ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রিশভ পন্তের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিস্তারিত

বাইডেনকে যে ভিডিও পাঠিয়ে ফেঁসে গেলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘অপহরণের’ ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ফের দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেটের জো বাইডেন ও রিপাবলিকানের ট্রাম্প। যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যায়— একটি পিকআপ ট্রাকের পেছনে জো বাইডেন হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন।

বিস্তারিত