• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সোমালিয়া উপকূলে ‘এমভি আবদুল্লাহ’, উদ্ধারের চেষ্টা শুরু

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজটি সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ৭২ মাইল দূরে অবস্থান করছে।

বিস্তারিত

দেশের যেসব এলাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের ছয় অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

তানজিম সাকিবের ওপর যে কারণে মুগ্ধ মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে গতকাল ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। যদিও টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমে বল হাতে শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিক বোলারদের। পরবর্তীতে দলের পেসাররা ক্যামব্যাক করে দেখিয়েছিলেন। ম্যাচ শেষে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রশংসাও পেয়েছেন তারা।

বিস্তারিত

শ্রীলংকার মতো হতে যাচ্ছে পাকিস্তান: ইমরান খান

‘জালিয়াতির নির্বাচনের’ পর দেশে শ্রীলংকার মতো পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে আইসিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিস্তারিত

কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক দিন বৃষ্টি হবে। তবে এ সময় তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বিস্তারিত

রমজানে ফিলিস্তিনে ত্রাণ পাঠাল বাংলাদেশ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।

বিস্তারিত

সিএএ পুরো ভাউতাবাজি, কেউ যেন দরখাস্ত না করে: মমতা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে এবার গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনায় হাবড়ার সভা থেকে সিএএ ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই আইনে কোনো স্পষ্টতা নেই। পুরোপুরি ভাঁওতাবাজি। ২০১৯ সালেও করেছিল আসামে সিএএ-এনআরসি। ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল। তার মধ্যে ১৩ লাখ হিন্দু বাঙালি। বহু মানুষ আত্মহত্যা করেছিল। এখন যাদের দরখাস্ত করতে বলা হয়েছে তারা যেই দরখাস্ত করবেন তারা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তির কী হবে, চাকরি-বাকরির কী হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে।

বিস্তারিত

অডিও রেকর্ডে জিম্মি হওয়ার দিলেন ‘এমভি আবদুল্লাহ’

ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে এটিকে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই গোপনে জাহাজ মালিকের কাছে এক অডিওবার্তা পাঠিয়েছেন চিফ অফিসার মো. আবদুল্লাহ। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের ওই অডিওবার্তায় জলদস্যুদের কবলে পড়ার পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন জাহাজ ও তাদের বর্তমান পরিস্থিতিও।

বিস্তারিত

রমজানে ব্যাংক লেনের সূচি পরিবর্তন

রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

বিস্তারিত