• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জান্তার হামলায় মিয়ানমারে নিহত ৪০

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলা ও কামানের গোলার আঘাতে অন্তত ৪০ বেসামরিক নিহত হয়েছেন। গত মাসে রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মির (পিএনএলএ) সাথে সংঘর্ষের মাঝে জান্তার হামলায় ওই বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত

শপথ নিলেন ৫০ নারী এমপি

শপথ গ্রহণ করেছেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরের ধাপে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

বিস্তারিত

পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে হবে মামলা

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে দুটি মামলা হবে বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিস্তারিত

বিটিআরসি ও টেলিটকের শীর্ষ কর্মকর্তাদের নামে মামলা

দুর্নীতি ও অনিয়মের কারণে সহজ শর্তে জাইকার ৫২১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার ঋণ থেকে সরকারকে বঞ্চিত করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার আমিনুল হাসান এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও টেলিটকের এমডিসহ ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, প্রথম ধাপে উত্তীর্ণ ২৪৯৭ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে এ পর্বে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ২৪৯৭ জন।

বিস্তারিত

বিদ্যুতের দাম বাড়তে যে যুক্তি দিলেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার।

বিস্তারিত

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা

ঢাকার অপরাধ জগতের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি হান্নান’। ২০০৪ সালের ২৬ জুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। এবার তাকে নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা ‘হান্নান’।

বিস্তারিত

গেজেট প্রকাশ, সংরক্ষিত আসনে নারী এমপি হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার নারী আসনে বিজয়ীদের নিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত

ইনজুরি মুক্ত মোস্তাফিজ, খেলবে বিপিএলের ফাইনাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের প্রথম কোয়ালিফায়ার তথা প্রথম সেমিফাইনালে রংপুর রাইডার্সকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিস্তারিত

হার্টের রিং ও ওষুধের দাম নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণে বৈঠক বসেছে। তবে দাম কমাতেই হবে। স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে।

বিস্তারিত