• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা আরো ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বিস্তারিত

নির্বাচনের মাঠে ৮৫০০ ব্যাটালিয়ন আনসার মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে তাদের সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত

রবিবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ

বছরের শেষ দিন হিসেবে রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

বিস্তারিত

জনগণের ভালোবাসা আমার একমাত্র শক্তি

টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আগতদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন।

বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে পারে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সূত্র বলছে, আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে এ পরীক্ষা হতে পারে।

বিস্তারিত

আরও দুই দিন গণসংযোগ করবে বিএনপি

সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে পুরাতন কর্মসূচি নতুন করে দিয়েছে বিএনপি। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি (২০২৪) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।

বিস্তারিত

দ্রুতই সব দেনা পরিশোধ করতে চান ইভ্যালির রাসেল

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল বলেছেন, যেসব গ্রাহক ও ব্যবসায়ী ইভ্যালির কাছে টাকা পান, আমি আপনাদের কষ্টটা অনুভব করি। আমি মনে করি, ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করব। আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটা কীভাবে সম্ভব হবে তার সব উত্তর আমি দেব। জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেব।

বিস্তারিত

সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন মোতায়েন

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন শাবনূর

ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়িকা শাবনূর। নন্দিত এই চিত্রনায়িকা কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তবে দীর্ঘ তিন বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। নতুন একটি সিনেমার জন্য তার ঢাকায় ফেরা। এরইমধ্যে একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। অর্থাৎ আবারো শাবনূরকে বড় পর্দায় দেখা যাবে।

বিস্তারিত

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ঢাকার অবস্থান বিশ্বে চতুর্থ। রিপোর্ট শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ২২৯। বাতাসের এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বিস্তারিত