নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। এতে দেশটির রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট এ তথ্য জানান। তবে এখনই কাউকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হচ্ছে না। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আইজেনকোটের পক্ষে ছয়টি দলের সমর্থন থাকলেও আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে কয়েকটি ইহুদিপ্রধান দলের আপত্তি রয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটও নতুন সরকার গঠনের চেষ্টা করছে। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।