• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির!

ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির!

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান করতে পারেননি ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যর্থতার দিনেও রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন দুজন।

ওয়েলিংটনে রোহিত ২৩ রান করে দুটি ছক্কা মারেন। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৫১। পাকিস্তানের শহিদ আফ্রিদির ৫০ ছক্কার রেকর্ড ছাড়িয়ে শীর্ষে ওঠেন তিনি।

অন্যদিকে, কোহলি ৭ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৩৮ ম্যাচে তাঁর সংগ্রহ ১ হাজার ৯৭৭ রান। এত দিন ১ হাজার ৯৭১ রান নিয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তালিকার তৃতীয় স্থানে শচীন টেন্ডুলকারের সংগ্রহ ১ হাজার ৭৫০ রান।

০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।